ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শাহ আমানতে ৪২৯ কার্টন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এ অভিযান চালিয়ে জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটের দুই যাত্রী বাঁশখালীর হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিমের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূলে জব্দ করা হয়েছে এবং সেগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমআরএএইচ/এমআরএম