তিন জেলায় নতুন পুলিশ সুপার
দেশের তিনটি জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাদারীপুরে পাঠানো হয়েছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে এবং সিআইডির মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের খাগড়াছড়ি পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
টিটি/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ২ ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী
- ৩ ভোটের কালি উঠছে না, হাস্যরসে যা বললেন সিইসি
- ৪ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ৫ এপিবিএন প্রধান হলেন হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান