ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পবিত্র শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা সভা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ মার্চ ২০২৬

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সোমবার (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

বয়ান শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ এবং দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান।

এএমএ