সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। পাশে মানিক মিয়া অ্যাভিনিউ/ফাইল ছবি
দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মো. এমাদুল হক এ তথ্য জানিয়েছে।
ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এ বছর নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এমওএস/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ
- ২ শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে নির্দেশ
- ৩ গত এক দশকে চাকরি পায়নি দেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
- ৪ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫ বিদ্যুৎ উৎপাদনে যেভাবে জ্বালানি সাশ্রয় করছে পাকিস্তান