আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।
রুমন বলেন, ঈদুল ফিতরের দিন সকাল আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
কেএইচ/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ টেরিবাজারে অগ্নিকাণ্ড: নিহতদের প্রতি শোক জানিয়ে সহায়তার আশ্বাস মেয়রের
- ২ পরিচিত তরুণীর স্বামীর পরিকল্পনায় রাকিব হত্যা: পুলিশ
- ৩ উত্তরবঙ্গের বাসগুলো এখনো পৌঁছায়নি গাবতলীতে, যাত্রীদের দুর্ভোগ
- ৪ গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী
- ৫ অতিরিক্ত যাত্রী রোধে কঠোর প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ