জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার
জাতীয় সংসদ ভবনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে/ছবি সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ভবনের দক্ষিণ প্লাজার নিচে এ জামাত অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি জামাতে অংশ নেন।
এ বছর প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জামাতে অংশ নেন।
মুসল্লিদের সুবিধার্থে এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মাঝে খেজুর পরিবেশন করা হয়।
জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
এমওএস/বিএ