ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশে একমত সংসদীয় বিশেষ কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৪ মার্চ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা দায়মুক্তি অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে সুপারিশের বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইবাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
মন্ত্রী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার যে অধ্যাদেশ রয়েছে, তার সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি পূর্ণ একমত পোষণ করেছে। এই বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।’

এমওএস/একিউএফ