ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাঙালি জাতির অদম্য সংগ্রাম, অকুতোভয় সাহসিকতা এবং অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সূচনা ঘটে। এই গৌরবময় দিবসে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব স্তরের কর্মচারীরা বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

এ উপলক্ষে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বিমানের বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।

জাতির এই শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে বিমান পরিবার দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারত্বের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এমএমএ/এমকেআর