প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে
প্রধানমন্ত্রী তারেক রহমান/ফাইল ছবি
নতুন নিয়োগপ্রাপ্ত ৪২টি জেলার প্রশাসকদের সঙ্গে আজ রাতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৮টায় গুলশানে প্রধানমন্ত্রীর অফিসে বৈঠকটি শুরু হবে।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টায় গুলশান অফিসে বৈঠকটি শুরু হবে।
গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যারা সবাই বিএনপির সঙ্গে সংযুক্ত। নতুন প্রশাসকদের নিয়োগের পর এটিই হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
পরিচয় গোপন রাখার শর্তে একজন প্রশাসক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার ওপর গুরুত্ব দেবেন, যাতে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়। এছাড়া দলীয় কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আলোচনায় আসতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কেএইচ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- ২ সংরক্ষিত নারী আসন নির্বাচনে কোনো জোটে যাবেন না রুমিন ফারহানা
- ৩ অভ্যুত্থানকারীদের ওপর যে বাহিনীর পোশাকেই হামলা হোক, সবাই অপরাধী
- ৪ ইন্দোনেশিয়া-ব্রাজিল-আফ্রিকায় রপ্তানি বাজার সম্প্রসারণের কাজ চলছে
- ৫ সারাদেশে অভিযানে ২ লাখ ৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার