ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হাটহাজারীতে কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩১ মার্চ ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে জুলি আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জুলি আক্তার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মেখলঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারসহ তিনি পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এমন খবর পেয়ে তারা সেখানে যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এমআরএএইচ/এমআরএম