ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ৩১ মার্চ ২০২৬

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনীর জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন।

এছাড়া চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকীকে গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর এবং অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
৪২ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা পরিষদ প্রশাসকদের মতবিনিময়

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আরএমএম/ইএ