ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২.৩৫ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩১ মার্চ ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ঐতিহাসিক মোগল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারের অনুদান ঘোষণা করেছে।

অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে দেওয়া এই অনুদানের ঘোষণা মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন অনুদানের বিষয়টি ঘোষণা করেন। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ২৫ বছর ধরে চলমান যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাংস্কৃতিক অংশীদারত্ব আরও জোরদার হলো। এ অংশীদারত্বের আওতায় দেশে এরই মধ্যে ১৩টি প্রকল্পে ১০ লাখ ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে।

জেপিআই/এসএইচএস