এই পার্লামেন্টে আমি চার দিনের শিশু: জামায়াত আমির
সংসদ অধিবেশনে কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান/ ছবি- সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদে অনেক অভিজ্ঞ সংসদ সদস্য আছেন। আমি কিন্তু নতুন। এই পার্লামেন্টে আমি চার দিনের শিশু।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আসুন জনরায়কে সম্মান জানাই। আমরা সব কিছুর সমাধান চাই ন্যায্যতার ভিত্তিতে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজ আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন
সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন
তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি
গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীরবিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।
এমওএস/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদ অধিবেশনেও পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- ২ গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: আন্দালিব পার্থ
- ৩ সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’
- ৫ আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির