হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, থানায় জিডি
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী/ছবি সংগৃহীত
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে অনলাইনে রাজধানীর ডেমরা থানায় এ জিডি করেন মোজাম্মেল হক। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ তাইফুর রহমান বলেন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধরীর একটি জিডির আবেদন আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
আরও পড়ুন
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন।
তিনি বলেন, নতুন সরকারের সময় যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানা মহল থেকে অব্যাহত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
মোজাম্মেল হক আরও বলেন, ঈদের পর সোমবার (৩০ মার্চ) এলাকায় আসি। এদিন দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন গতিবিধি লক্ষ্য করছে। আমার অফিস, বাসা, ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে আমার ও আমার পরিবারের লোকজনের অবস্থান এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নিচ্ছে। এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।
কেআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদ অধিবেশনেও পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- ২ গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: আন্দালিব পার্থ
- ৩ সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’
- ৫ আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির