রাস্তায় অবৈধ পার্কিং করা গাড়ি পেলে দেওয়া হচ্ছে ভিডিও মামলা
অভিযানের সময় ফুটপাথে অবৈধভাবে পার্কিং করা প্রাইভেটকার দেখে মামলা দেওয়া হচ্ছে
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় রাস্তা অথবা ফুটপাথে অবৈধভাবে পার্কিং করা প্রাইভেটকার ও মোটরসাইকেল দেখা হলে মামলা দিচ্ছে ডিএমপি পুলিশ।
মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত রাস্তার দুই পাশে অভিযান পরিচালনা করার সময় প্রায় ২৫টি গাড়িতে ভিডিও মামলা দেওয়া হয়।
মামলার দায়িত্বে থাকা ট্রাফিক রমনা বিভাগের সার্জেন্ট রাসেল জাগো নিউজকে বলেন, অভিযানের শুরু থেকে এই পর্যন্ত আমরা প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে প্রায় ২৫টি গাড়িকে মামলা দিয়েছি। আমরা গাড়িগুলোর নেমপ্লেট দেখে গাড়ি নম্বর অফিসে ভিডিও করে পাঠাচ্ছি, পাশাপাশি গাড়ি পার্কিং করার স্থানের ও সময় পাঠাচ্ছি।
আরএএস/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি
- ২ এপ্রিলে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৩ ঢাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ: আরও ২টি আউটলেট নির্মাণের পরিকল্পনা
- ৪ জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট
- ৫ যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে আমেরিকা: ইরানের রাষ্ট্রদূত