ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

খাল দখল রোধে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা, সচেতনতার আহ্বান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, রাজধানীর খাল পুনরুদ্ধার ও দখল রোধে নতুন পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তিনি বলেন, খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হলে দখলদারিত্ব কমবে।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আব্দুস সালাম বলেন, খাল পরিষ্কার করার পর যদি সেগুলো রক্ষা করা না যায়, তাহলে অল্প সময়েই আবার দখল হয়ে যায়। তাই ওয়াকওয়ে নির্মাণ জরুরি।

এসময় তিনি নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ।

এমইউ/এমআইএইচএস