তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ
ফাইল ছবি
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ অবস্থায় দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে। দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল ১ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আর কতদিন তেল নিতে হবে?’
- ২ অভিযানে অবৈধ মজুত ২ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- ৩ কুয়েতের প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
- ৪ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ৫ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়