সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি মশিউর পাঁচলাইশে গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মশিউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব/ছবি সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট রেল বিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, ২০২৫ সালের ৫ অক্টোবর সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মশিউর রহমান। গোপন সংবাদে জানা যায়- তিনি পাঁচলাইশ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মশিউর রহমান সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র ও আত্মহত্যায় প্ররোচনাসহ মোট ১০টি মামলা রয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মশিউর রহমানকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের সিদ্ধান্ত
- ২ কেরোসিন ঢেলে পরিবারসহ আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর, আসামি গ্রেফতার
- ৩ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে
- ৪ প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- ৫ এখন থেকে গাড়িতে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা