ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৫ এপ্রিল ২০২৬

 

দেশের বিভিন্ন অঞ্চলে গত বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজ দেশের কিছু জেলা থেকে দূর হতে পারে। একই সঙ্গে রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস পাওয়া গেছে। রোববার (৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গতকাল শনিবার টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ৪ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/জেএইচ