ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৬ এপ্রিল ২০২৬

চলতি মাসের শেষ দিকে চীনের রাজধানী বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ এ‌প্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সফর নি‌য়ে আলোচনা ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নিয়ে আলোচনা হয়েছে।

সং‌শ্লিষ্টরা জানিয়েছেন, চল‌তি মাসের শেষের দিকে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করবেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করতে পারেন। এখনো তা‌রিখ চূড়ান্ত হয়‌নি।

জেপিআই/এএমএ