ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

 

টানা ৩ দিন তাপপ্রবাহের পর রোববার দেশে তাপপ্রবাহ ছিল না। রোববার (৫ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৫ এপ্রিল) তাপপ্রবাহের সম্ভাবনা কম। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর