ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

খালের পানিতে ভেসে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালের মাঝামাঝি স্থানে লাশটি উপুড় হয়ে ভেসে ছিল। ওই নারীর পরনে কালো রঙের সেলোয়ার-কামিজ ছিল এবং চুলে একটি ক্লিপ দেখা গেছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে খালটিতে পানির স্রোত বেশি থাকলেও বর্তমানে শুকনো মৌসুমে অল্প পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে দূর থেকে লাশ ভেসে আসার সম্ভাবনা কম বলে মনে করছেন তারা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় শনাক্তসহ ঘটনার কারণ উদঘাটনে কাজ চলছে।

এমআরএএইচ/এএমএ