ভাটারায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাজধানীর ভাটারা থানাধীন সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাকী বলেন, আমরা ৯৯৯ ফোন কলে খবর পেয়ে সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের মুখে জানতে পারি- ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণে রাতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই জানান, তার পরনে ছিল কমলা রঙের সালোয়ার কামিজ। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা হবে।
কাজী আল-আমিন/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান পুরোপুরি বাতিল করার সুযোগ নেই, প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে
- ২ গুলিস্তান হকারমুক্ত: নগরবাসীর স্বস্তি, হকারদের উদ্বেগ
- ৩ এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন—‘একজনকেও তো দেখি না’
- ৪ উপকূলের নারীদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নতুন পথরেখা
- ৫ হাজারীবাগ ও শাহজাহানপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২