ঢাকায় ভয়ানক মাদক ‘কিটামিন’ তৈরির ল্যাব, ৩ চীনা নাগরিক গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীতে ভয়ানক মাদক ‘কিটামিন’ প্রস্তুতের একটি ল্যাবসহ তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৬ এপ্রিল) ডিএনসির উপ-পরিচালক মেহেদী হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার তদন্তকাজে অগ্রগতি হয়েছে। চক্রটি ক্রিপ্টোকারেন্সিতে কিটামিনের লেনদেন করতেন। তাদের কাছ থেকে ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে।
তবে গ্রেফতার তিন চীনা নাগরিকের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিএনসি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে কিটামিন প্রস্তুত ল্যাবের কার্যক্রম, গ্রেফতার চীনা নাগরিকদের ভূমিকা, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক লেনদেনের কৌশল এবং সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।
টিটি/এমকেআর