আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত
ছবি: এএফপি (ফাইল)
বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।
শেখ হাসিনাকে ফেরানো হবে কি না এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে।
কেএইচ/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার
- ২ ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি
- ৩ উচ্চ বেকারত্বের মধ্যেও সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
- ৪ নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা
- ৫ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান