মহাখালীতে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ ফাইল ছবি
রাজধানীর মহাখালী এলাকার একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আশরাফুল পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হাসান জানান, খবর পেয়ে মহাখালীর ওই আবাসিক হোটেলের পঞ্চম তলার ২০ নম্বর রুমে যাই আমরা। গিয়ে দরজা আটকানো দেখতে পাই। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আশরাফুলের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে। শরীর আগের চেয়ে অস্বাভাবিক ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আশরাফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার শালোটিয়া এলাকায়। তার বাবার নাম মো. বাদল মিয়া।
কাজী আল আমিন/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ছেলের সঙ্গে নিরাপত্তাকর্মীর ধস্তাধস্তি, পেটে ঢুকে গেলো ছুরি
- ২ প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, তথ্য প্রকাশে কারচুপি সহ্য করা হবে না
- ৩ ওয়ারীতে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮
- ৪ অপতথ্য থেকে সুরক্ষা না দিতে পারলে সমাজ ভয়াবহ সমস্যায় পড়তে পারে
- ৫ বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ