পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত/সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসা। সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গভীর করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাতে সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানান।
জেপিআই/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, শিগগির অভিযানে নামছে ডিএমপি
- ২ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা
- ৪ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ৫ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত