সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে তথ্য চাইলো জনপ্রশাসন মন্ত্রণালয়
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী, প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনী ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ।’
নির্বাচনী ইশতাহারের আলোকে প্রণীত এ কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কার্যক্রম নেওয়া করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।
এ অবস্থায় ছক মোতাবেক এ বিষয়ে প্রতিবেদন পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ [email protected] ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরএমএম/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৩ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৪ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না
- ৫ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী