নিখোঁজদের তালিকা প্রকাশ করলো র্যাব
সারাদেশে নিখোঁজ রয়েছে এমন ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাবের ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা প্রকাশ করে বলা হয়, র্যাব কর্তৃক দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হলো। এ সকল ব্যক্তির খোঁজ জানতে পারলে নিকটস্থ র্যাব ক্যাম্প/ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবাইল: ০১৭৭৭৭২০০৫০
ফেসবুক: https://www.facebook.com/rabonlinemediacell/
ই-মেইল: [email protected]
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নড়েচড়ে বসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশ থেকে নিখোঁজ হওয়া তরুণদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা। এর আগে নিখোঁজ ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় ২৬১ জন নিখোঁজের তালিকা প্রকাশ করলো র্যাব।
নিখোঁজদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব