এখনো নিরাপত্তার বলয়ে ‘জাহাজ বাড়ি’
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা থেকে নিহত ৯ জঙ্গির মরদেহ নিয়ে গেলেও এখনো ‘জাহাজ বাড়ি’টি ঘিরে রেখেছে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির চারদিকে গড়ে তোলো হয়েছে নিরাপত্তা বলয়।
সরেজমিন দেখা গেছে, মিরপুর পুলিশ লাইনস ও রাজারবাগের শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ওই জাহাজ বাড়িটি ঘিরে। মঙ্গলবার এ খবর লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) বাড়িটির সামনের ও আশপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে অন্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
যৌথবাহিনীর অভিযানে ওই বাড়িটিতে ৯ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক ওই বাড়িটিতে ‘অপারেশন স্টোর্ম ২৬’ নামে অভিযান চালায় যৌথবাহিনী।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এছাড়া অভিযান শেষে মেস (জঙ্গি আস্তানা) থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জেইউ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড