দ্বিতীয় ধাপে জাগো নিউজের ত্রাণ বিতরণ বুধবার
দ্বিতীয় ধাপে জাগো নিউজের ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু অাগামীকাল বুধবার থেকে। এদিন মানিকগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় ত্রাণ বিতরণ করা হবে।
জাগো নিউজের কর্মীরা তিনটি দলে বিভক্ত হয়ে এদিন এসব জেলায় ত্রাণ বিতরণ করবেন। এদিন তিন জেলার ৫ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হবে। পরদিন বৃহস্পতিবার ফরিদপুর ও মাদারীপুর জেলার ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
অাগামীকাল বুধবার মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করবেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জল, বিশেষ সংবাদদাতা অারিফুর রহমান বাবু ও সহকারী বার্তা সম্পাদক অারিফুল ইসলাম অারমান।
রাজবাড়ী ও ফরিদপুরে ত্রাণ বিতরণ করবেন সহকারী বার্তা সম্পাদক মাহাবুর অালম সোহাগ, ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান অাশিক ও মানবসম্পদ বিভাগের প্রধান মনিরুল ইসলাম মনির।
এছাড়া শরীয়তপুর ও মাদারীপুরে ত্রাণ বিতরণ করবেন সহ সম্পাদক অাব্দুর রাজ্জাক (রাজ), সালাউদ্দিন মাহমুদ ও নিজস্ব প্রতিবেদক মানিক মোহাম্মদ।
এর অাগে গত ৯ অাগস্ট থেকে ১৪ অাগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও সিরাজগঞ্জে ১০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে জাগো নিউজ।
এসএইচএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ অযাচিত ব্যক্তিদের প্রবেশরোধে রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
- ২ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত
- ৩ চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে
- ৪ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
- ৫ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী