ইতালি নাগরিক হত্যা : ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
ইতালি নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন আদালত। কমিশনার কাইয়ুম ও ভাণ্ডারি সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পয়োরানাও জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার।
গত ২৮ জুন এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
কাইয়ুম ছাড়াও মামলার অপর আসামিরা হলেন-কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, সোহেল ও শাখাওয়াত হোসেন।
জেএ/এআরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৩ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ৪ যাত্রাবাড়ীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
- ৫ সাবেক পররাষ্ট্র উপদেষ্টার সমর্থন পাননি, অভিযোগ রাষ্ট্রদূত মুশফিকের