দেশজুড়ে তীব্র ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশজুড়ে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।
বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৫২৬ কিলোমিটার।
এদিকে ছুটির কিছুক্ষণ আগে তীব্র এ ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বমহলে। বড় বড় ভবন থেকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে নিচে নেমে আসে। ঢাকা ছাড়া বিভিন্ন জেলায়ও এ তীব্র ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জাগো নিউজের প্রতিনিধিরা জানিয়েছেন। তবে দেশের কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আজ (বুধবার) ভোরে ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সর্বশেষ ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকেও সারাদেশে মৃদু কম্পন অনুভূত হয়।
আরএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ
- ২ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ৩ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৫ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না