উইলস লিটলের ছাত্রীর মৃত্যুর পর কাকরাইলে বিক্ষোভ
ছুরিকাঘাতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুরাইয়া আক্তার রিশা নামে ওই ছাত্রীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সোয়া ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে তারা।
গত বুধবার সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক বখাটে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার। তার কাছ থেকে আশ্বাস পেয়ে পরে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
জেইউ/এনএফ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ২ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৪ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
- ৫ দুবাই ফেরত মেয়ের দেওয়া টাকা খরচ করায় ঝগড়া, অভিমানে মায়ের ‘আত্মহত্যা’