গাজীপুর ও ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকায় ও গাজীপুরে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা জাগো নিউজকে বলেন, ঢাকায় নিয়মিত সিডিউল মোতাবেক ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গাজীপুর জেলা প্রশাসকের চাহিদা মোতাবেক ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে এ আদেশ কার্যকর রয়েছে।
জেইউ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%