শাহজালাল বিমানবন্দরে ২৪ স্বর্ণের বার উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় এক কোটি টাকা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুবাই থেকে আসা ফ্লাইট নং-০৪৮ বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস এর যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন। তিনি জানান, উড়োজাহাজটি নামার পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এঘটনায় তাৎক্ষনিকভাবে কাউকে আটক করা যায়নি।
জেইউ/এআরএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড