ক্যাডেট কলেজ আইন ২০১৬ উত্থাপিত
ক্যাডেট কলেজ আইন ২০১৬ নামে একটি বিল উত্থাপিত হয়েছে জাতীয় সংসদে। সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বুধবার বিলটি উত্থাপন করেন।
তবে বিলটি উত্থাপনের আগে জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি জানালে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বাংলাদেশে ক্যাডেট কলেজ সম্পর্কিত বিদ্যমান আইন রহিত করে তাতে কিছু সংশোধনীসহ এই নতুন বিলটি আনা হয়েছে।
বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এইচএস/এসএইচএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%