প্রথমবারের মতো আওয়ামী লীগের সম্মেলনে থাকছেন জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথমবারের মতো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার এ কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
হানিফ বলেন, রংপুর জেলার কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়।
আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দফতর উপ-পরিষদ আহ্বায়ক ওবায়দুল কাদের।
আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।
এইউএ/এনএফ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
- ২ হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি
- ৩ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
- ৪ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ৫ খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন