সারা দেশে ২৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন
টানা অবরোধ ও হরতালে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা। তিনি জানান, সোমবার(৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে মঙ্গলবাল সকাল ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে দায়িত্ব পালন করেছে ১৬ প্লাটুন বিজিবি। তবে জরুরি প্রয়োজনে আরও ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকার বাইরে মঙ্গলবার সকাল ৬টা হতে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১০৫ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আরও ৭৩ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
জেইউ/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত