গারো তরুণী ধর্ষণ : প্রধান আসামি রুবেল গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীর বাড্ডা এলাকায় গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন রুবেলকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে জানান, আজ কারওয়ান বাজারস্থ রাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেল হোসেনের (২৬) বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় সালাউদ্দিন নামে এক সহযোগী গ্রেফতার হলেও মূল হোতা রুবেল ছিলেন ধরা ছোঁয়ার বাইরে।
ঘটনার পর অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ৭ দিনের সময়সীমা বেঁধে দেন। এর ১৮ দিন পর আজ রুবেলকে গ্রেফতার করা সম্ভব করলো র্যাব।
প্রসঙ্গত, ‘গারো তরুণী ধর্ষণ : ১৮ দিনেও গ্রেফতার হয়নি রুবেল’ এই শিরোনামে গতকাল (১১ নভেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছিল জাগো নিউজ।
জেইউ/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড