শহীদ মিনারে দেব-প্রসেনজিৎ
শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কলকাতার দুই জনপ্রিয় নায়ক দেব ও প্রসেনজিৎ। সেখানে প্রসেনজিতের সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন দেব।
শনিবার দিবাগত রাত বারোটায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শহীদ মিনারে ফুল দিতে যান দেব ও প্রসেনজিৎ। সেখানে প্রসেনজিতের সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন দেব। ক্যাপশনে লেখেন,‘আজ ২১শে,মনের মাঝে,নতুন দিনের আশা ..তোমার দেশ,আমার দেশ; সঙ্গে বাংলা ভাষা !!’।
শহীদ মিনারে মমতার সঙ্গী হিসেবে প্রসেনজিৎ-দেব ছাড়াও আরও উপস্থিত ছিলেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, মুনমুন সেন, অরিন্দম শীল, নির্মাতা গৌতম ঘোষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি অরিন্দম কাজীর স্ত্রী কল্যাণ কাজী,কবি সুবোধ সরকার,পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু সহ আরও অনেকে।
এমআর/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড