রোহিঙ্গাদের খবর জানতে চোখ রাখুন জাগো নিউজে
বিশ্বের অন্যতম নিপীড়িত এক জনগোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা। দেশটির সেনাবাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন এ রাজ্যের বাসিন্দারা। দিনের পর দিন না খেয়ে খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে। হন্য হয়ে এদিক সেদিক ঘুরছেন একটু আশ্রয়ের আশায়। ঢুকে পড়ছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও। 
মিয়ানমারের সেনাবাহিনী এই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে। হত্যা, ধর্ষণ-নির্যাতন এদের নিত্যসঙ্গী। জাতীয়তা, বিয়ে, ধর্ম, শিক্ষা-স্বাস্থ্যসহ সব অধিকার কেড়ে নেয়া হয়েছে। জীবন বাঁচাতে বাধ্য হয়েই এই জাতিগোষ্ঠীকে অবৈধ আশ্রয় নিতে হচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। কিন্তু তাও মিলছে আবার মিলছে না। বাস্তবতার নির্মম পরিস্থিতির শিকার হতে হচ্ছে তাদের।
নির্যাতিত এই জাতিগোষ্ঠীর খবর জানাতে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক শাহেদ শফিক। তার ধারাবাহিক প্রতিবেদনগুলো দেখতে চোখ রাখুন জাগোনিউজ২৪.কমে।

এমএসএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড