পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনারের মেয়াদ বৃদ্ধি
পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনার সোহরাব হোসেনকে নতুন মেয়াদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আরও এক বছর সেখানে দায়িত্ব পালন করবেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই কথা জানানো হয়েছে।
জানা গেছে, ২০১০ সাল থেকে সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনারের পদে রয়েছেন। এর আগে তিন দফা তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার। এ নিয়ে ৪র্থ দফায় তিনি একই পদে নিয়োগ পেলেন। চুক্তির অন্য শর্তাবলি আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এসএ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী