লালবাগে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই
রাজধানীর লালবাগের কাজী রিয়াজ উদ্দিন সড়কে তাসরিফ (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জাগোনিউজকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, কতিপয় দুর্বৃত্ত তাসরিফ নামে ওই ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাসরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা দেওয়া চলছে তার।
কে বা কারা ছিনতাই করেছে তা খোজখবর নেয়া হচ্ছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
জেইউ/বিএ/আরআইপি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি
- ২ এপ্রিলে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৩ ঢাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ: আরও ২টি আউটলেট নির্মাণের পরিকল্পনা
- ৪ জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট
- ৫ যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে আমেরিকা: ইরানের রাষ্ট্রদূত