ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নাসিকে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০১:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জাগো নিউজকে জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। র‌্যাব ও পুলিশের বাড়তি টহলের পাশাপাশি বিজিবির সদস্যরা বিকেল থেকে মাঠে নেমেছেন।  

এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে নাসিকের বাসিন্দা বা ভোটার নন এমন ব্যক্তিরা সোমবার রাত ১২টার পর থেকে এ এলাকায় অবস্থান করতে পারবেন না বলে জানানো হয়ছে। ফলে বহিরাগতদের রাত ১২টার আগেই এলাকা ছাড়ার জন্য মাইকিং করেছে স্থানীয় প্রশাসন।  
 
এসএম/এএইচ/পিআর

আরও পড়ুন