কন্যা সন্তানের মা হলেন জঙ্গি মারজানের স্ত্রী
নব্য জেএমবির শীর্ষ নেতা মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তী কন্যা সন্তানের মা হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টায় তিনি কন্যা সন্তানের জন্ম দেন। এর আগে দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় কারাবন্দি আফরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাসায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের অভিযানে তানভীর কাদরী ওরফে জামশেদ হোসেন (৪০) নামে এক জঙ্গি নিহত হয়। এ সময় আফরিনসহ তিন নারী জঙ্গি ও নিহত জামশেদের ১৪ বছর বয়সী এক ছেলেকে আহত অবস্থায় আটক করা হয়। এরপর থেকে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
জেডএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড