ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ছেলের কাঁধে ভোট কেন্দ্রে ১১০ বছরের মদ্দ মিয়া

প্রকাশিত: ০৬:২৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

বয়সের বাধা পেরিয়ে ছেলের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে এসেছেন  মহিউদ্দিন ওরফে মদ্দ মিয়া। সারা জীবন কৃষানের কাজ করা মদ্দ মিয়ার ছেলের বক্তব্য একটি ভোটই বদলে দিতে পারে সব কিছু।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ডের এক আঙ্গিনায় মিজমিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিজমিরি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়। এখানে মোট ভোটার ১৪ হাজার। এতো ভোটারের মধ্যে তারও রয়েছে একটি ভোট।

ছেলে নাছির উদ্দিন জানান, ২ কি.মি. রাস্তা আব্বাজানকে কান্ধে নিয়া আইছি। তার দাবি পিতার বয়স ১১০ বছর।

নাছির বলেন, তার বাবা জীবনে অংসখ্যবার ভোট কেন্দ্রে এসেছেন। কিন্তু এবারের মতো এতো অসুস্থ কখনো ছিলেন না। অভাবের সংসারে বাড়তি কিছু চাওয়ার নেই। জীবনের শেষ সময়টা তিনি অভুক্ত থাকার জ্বালা থেকে নিস্তার চান।

নাছির আরো বলেন, মেয়র প্রার্থী সাখাওয়াত শীতের কম্বল আর বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার কথা বলেছেন, তাই ভোটটা আব্বা সাখাওয়াতকে দেবেন। পরিচিত এলাকার কাউন্সিলর প্রার্থী রয়েছেন একাধিক। বিপদে-আপদে যিনি পাশে থাকবেন এমন কাউকেই ভোট দেবেন।
১১০ বছরের বাবা সঙ্গে ৩৫ বছরের নাছিরও ভোট দেবেন। বাবা সাখাওয়াতকে ভোট দিতে চাইলেও নিজে ভোট দেবেন আইভীকে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকুরি মিলবে এমন ওয়াদাই মূল কারণ।

২ নং ওয়ার্ডের ৬টি কেন্দ্রের ভোট গ্রহণ হচ্ছে এক সেন্টারেই। এ কেন্দ্রের মোট ভোটার অন্যান্য কেন্দ্রের চেয়ে বেশি। বেশি ভীড়ও রয়েছে তাই। রয়েছেন ৬ জন আলাদা প্রিজাইডিং অফিসার।

এদের মধ্যে মিজমিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক জানান, এটি পুরুষ কেন্দ্র। সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরছি শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। সাড়ে তিন ঘন্টায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

জেইউ/এমএমজেড/জেআই