কোনো জঙ্গিই রক্ষা পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
জঙ্গিদের কেউ-ই রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা আরো কোণঠাসা হয়ে পড়ছে।
শুক্রবার সকালে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও তার সহযোগী সাদ্দাম নিহত হন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।
আসাদুজ্জামান খান বলেন, উত্তরবঙ্গের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সাদ্দাম জড়িত ছিলেন। আর মারজান হলো পরিকল্পনাকারীদের একজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারজান ও সাদ্দামকে অনেক দিন ধরে খোঁজ করা হচ্ছিল। দুজনই ধরা পড়ে নিহত হয়েছে। কেউ বাদ যাবে না। মুসাও বাদ যাবে না। এরা শিগগিরই ধরা পড়বে। বাংলাদেশে পালিয়ে থাকার কোনো অবস্থান তাদের থাকবে না।
এএসএস/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%