আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, দুটি ইউনিটের উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে আগুন লেগে দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফরমারে আগুন লাগে। এর ফলে জিটি-২ ও জিটি-৩ নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিট চালুর জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জাগোনিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএইচএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত