দেশের ১৩৮ রেল স্টেশন বন্ধ : রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশে মোট ৪৫৯ রেল স্টেশন আছে। তবে জনবল সংকটের কারণে ১৩৮ স্টেশনের কার্যক্রম আংশিক/সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সোমবার জাতীয় সংসদে বেগম পিন খানের (মহিলা আসন-২৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্টেশনে পদায়ন করা হয়েছে। বাকি ১২৮ জনের প্রশিক্ষণ এপ্রিলে শেষ হবে।
এইচএস/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ২ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৩ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৪ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৫ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ